
চট্টগ্রাম, ৫ জুলাই ২০২৫:
বাংলাদেশ কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। শনিবার ৫ জুলাই ২০২৫, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার, আনোয়ার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ “দোয়েল পাখি-১”-এ চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৭ টায় কাশিপুর সংলগ্ন এলাকায় লঞ্চে চলমান অবস্থায় তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে একজন যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি জানায়।
কোস্ট গার্ডের জরুরি পদক্ষে,অবিলম্বে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্ট গার্ডের মেডিক্যাল টিম অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তাকে দ্রুত কোস্ট গার্ডের বোটে তুলে ঢাকা সদরঘাটে পৌঁছে দেয়। সেখানে তাকে তার আত্মীয়-স্বজনের হাতে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে এম্বুলেন্সযোগে “ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল”ে স্থানান্তর করা হয়।
বিশেষ চিকিৎসা সেবা প্রদান।
উন্নত চিকিৎসার জন্য রোগীর অবস্থা আরও গুরুতর হলে, কোস্ট গার্ড সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি বিশেষ দলের সহযোগিতায় রোগীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কোস্ট গার্ডের মানবিক সেবা এবং প্রতিশ্রুতি:কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, “বাংলাদেশ কোস্ট গার্ড শুধু উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছে না, পাশাপাশি জনগণের সেবায়ও নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতেও কোস্ট গার্ড এই ধরনের মানবিক সেবা অব্যাহত রাখবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করে কোস্ট গার্ডের সেবা গ্রহণ করা যাবে।”
যেকোনো জরুরি সেবা পেতে কল করুন ১৬১১১
কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগটি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের আশার আলো হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে এই ধরনের সহায়তা ও সেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
কোস্ট গার্ডের জরুরি সেবা ও মানবিক কাজ
বাংলাদেশ কোস্ট গার্ডের সেবামূলক কার্যক্রম
বাংলাদেশে ১৬১১১ সেবা নম্বরের গুরুত্ব
Leave a Reply