
ডা.জোবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও মাস্ক বিতরণ – নারায়ণগঞ্জে যুবদলের আয়োজনে মানবিক কর্মসূচি।
নারায়ণগঞ্জ, ৪ জুলাই ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর থানায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বন্দর স্কুল ঘাটের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন,
“ওয়ান-ইলেভেনের সময় চরম নির্যাতনের শিকার হয়েও তারেক রহমান ১৬ বছর প্রবাসে থেকে দলকে সংগঠিত রেখেছেন। সেই সময়ে ডা. জোবাইদা রহমান তাকে অবিরাম অনুপ্রেরণা ও মানসিক শক্তি জুগিয়েছেন।”
তিনি জিয়া পরিবার—বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডা.জোবাইদা রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ,মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও বিএনপির নেতৃবৃন্দ।
ডা.জোবাইদা রহমান জন্মদিন, নারায়ণগঞ্জ যুবদল কর্মসূচি,মাস্ক বিতরণ বিএনপি,তারেক রহমান পরিবার, জিয়া পরিবার দোয়া
Leave a Reply