1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিন্দুরিয়ায় ভূমিহীনদের জমি দখলের চেষ্টায় উত্তেজনা, ভুয়া দলিল ঘিরে গ্রামজুড়ে ক্ষোভ।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৭৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদন:
পাবনা জেলার সিন্দুরিয়া গ্রামে বহু পুরাতন বসতি গড়ে তোলা ভূমিহীন পরিবারগুলো আবারও জমি দখলের হুমকিতে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি মহল নকল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাসরতদের উচ্ছেদ করতে চায়।

এই ঘটনার প্রতিবাদে ৪ জুলাই গ্রামে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। আন্দোলনকারীরা জানান, সাবেক সেনা কর্মকর্তার আত্মীয় আলমের জামাই জাল দলিল দেখিয়ে পুলিশি হয়রানির পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন।তারা বলছেন,“সরকারি নিয়ম মেনেই জমির সিদ্ধান্ত হোক,কিন্তু মিথ্যা মামলা আর দখলের পাঁয়তারা চলতে পারে না।”

বক্তৃতায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতা শেখ নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা বলেন,এই ধরনের ভূমিদস্যুতা রোধে প্রশাসনকে কঠোর হস্তক্ষেপ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।