
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত:৩ জুলাই ২০২৫
কুরড়ঃ গ্রাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেফতার হওয়া রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাকে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মোঃ বজলার রহমান জানান, “ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রাশেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ অর্থ সম্পদ অর্জন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”
পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাশেদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছে ডিবি।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানালেও, রাশেদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কুড়িগ্রাম খবর,
সাবেক প্রতিমন্ত্রীর পিএস গ্রেফতার,রাশেদুল ইসলাম রাশেদ,কুড়িগ্রাম ডিবি অভিযান,আওয়ামী লীগ দুর্নীতি,জাকির হোসেন পিএস,বাংলাদেশ রাজনৈতিক গ্রেফতার,রৌমারী মন্ডলপাড়া
Leave a Reply