1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মর্গ্যান গার্লস স্কুলে শিক্ষকদের বিভাজন নিরসনে বিশেষ সভা-জেলা প্রশাসকের কড়া বার্তা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ২ জুলাই২০২৫।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকদের মধ্যে বিভাজন নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সভা। জানুন বিস্তারিত।

নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ-এ চলমান শিক্ষকদের বিভাজন নিরসনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন,“শিক্ষকরা আমাদের আগামী প্রজন্মকে গড়ে তোলেন। তাদের মধ্যে কোনো ধরনের দলাদলি বা ভেদাভেদ সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্য অশনিসংকেত। মর্গ্যান স্কুলের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যদি সভার সিদ্ধান্তগুলো কেউ মানতে অপারগতা প্রকাশ করেন, তাহলে তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হবে। একজন শিক্ষকের কখনোই নিজের প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নেওয়া উচিত নয়।”

গৃহীত সিদ্ধান্তসমূহ:শিক্ষকদের মধ্যে যোগাযোগ বিভ্রান্তি ও দলাদলি ঠেকাতে সকল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিঅ্যাক্টিভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে একটি বায়োমেট্রিক ডিভাইস স্থাপন করা হবে।

বিষয়টির স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি মনিটরিং কমিটি গঠনের কথাও জানান জেলা প্রশাসক।

সভায় আরও যাঁরা উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মাশফাকুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আলমগীর হুসাইন,
রাজনৈতিক নেতৃবৃন্দ,মাওলানা মইনউদ্দিন আহমদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,মাওলানা আবদুল জব্বার,
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির,
নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,
এবং মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ।

এই উদ্যোগ নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। আশা করা যায়, এই সভা ও সিদ্ধান্তগুলো মর্গ্যান গার্লস স্কুলকে পুনরায় তার গৌরবময় ঐতিহ্যের পথে ফিরিয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।