1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

গোয়ালন্দে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি |মোঃ জাহিদুর।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (২৭) নামের এক যুবককে আটক করে। তিনি গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়ার বাসিন্দা এবং মো. মজিদ সরদারের ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

অন্যদিকে,একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়া ১ নম্বর বন্ধ ফেরিঘাট সংলগ্ন ইট-সলিং সড়কে অভিযান চালান। অভিযানে ২৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মো. শাওনুর রহমান চঞ্চল (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “শাওনুরের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।”

গোয়ালন্দ মাদক অভিযান, রাজবাড়ী ইয়াবা উদ্ধার, দৌলতদিয়া হেরোইন, DB পুলিশ অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, রাজবাড়ী জেলা সংবাদ, বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।