1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মাদক-সন্ত্রাস নয়, শান্তিপূর্ণ সমাজ চাই”—সিদ্ধিরগঞ্জে শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয় উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন।
নারায়ণগঞ্জ, ১ জুলাই ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ শাখার নতুন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করলেন সংগঠনের সভাপতি ও বিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রধান উপদেষ্টা মোসলেহ উদ্দিন সেলিম।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো রোডে গ্যারেজ সংলগ্ন এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয়টির শুভ উদ্বোধন হয়।

দোয়া মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ও মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শ্রমিক ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ,
অনুষ্ঠানে ট্রাক চালক, হেলপার, সাধারণ শ্রমজীবী মানুষ এবং স্থানীয় তরুণ সমাজের বিপুল উপস্থিতি দেখা যায়। আয়োজনের অন্যতম উদ্যোক্তারা ছিলেন মো.বাচ্চু,রাতুল, আমির হামজা, রুবেল, রিনাত, এবং টিপু।

মোসলেহ উদ্দিন সেলিম তার বক্তব্যে বলেন,
“এই এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান আমার অনুপ্রেরণা। আমরা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই। সবাইকে নিয়ে গড়ে তুলবো এক মানবিক, গণতান্ত্রিক ও নিরাপদ ভবিষ্যৎ।
সিদ্ধিরগঞ্জ শ্রমিক ইউনিয়ন, মোসলেহ উদ্দিন সেলিম,বিএনপি শ্রমিক সংগঠন,মিলাদ মাহফিল সিদ্ধিরগঞ্,শ্রমিক ইউনিয়ন অস্থায়ী কার্যালয়,মাদকমুক্ত সমাজ নারায়ণগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।