1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

উখিয়ায় ভুয়া সেনা সদস্য সেজে বিভ্রান্তি ছড়ানোয় রোহিঙ্গা যুবক আটক।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:উখিয়া থেকে:

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ইয়াইয়ার খান (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটে ২৫ জুন (বুধবার) বিকেলে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে। ইয়াইয়ার খান ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক-৪৫-এর বাসিন্দা এবং তার পিতা আবু আলম একজন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। কখনো সাধারণ পোশাকে, আবার কখনো সামরিক আদলে আচরণ করে সে আশপাশের মানুষকে বিভ্রান্ত করছিল।

সেনা টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচয় যাচাইয়ের সময় সে সেনা সদস্য হওয়ার কোনো বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। ফলে স্পষ্ট হয়, সে ভুয়া পরিচয় দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ব্যবহার করছিল।

পরবর্তীতে ইয়াইয়ার খানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা যুবকটিকে গ্রহণ করেছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়,ইয়াইয়ার খানের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড, মোবাইল ফোন,যোগাযোগ মাধ্যম এবং সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে।

এ ঘটনায় ক্যাম্প ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন,এ ধরনের প্রতারকরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি।
এনজিও এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় নাগরিক সমাজ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতে,যদি ইয়াইয়ার খানের সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।