
Fবিশেষ প্রতিবেদক।
তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির জাগরণ—এই মূল মন্ত্রকে সামনে রেখে ২২ জুন (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত হলো মারুকা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। দাউদকান্দি উপজেলার মারুকা চক্রতলা বালুর মাঠে আয়োজিত সম্মেলনটি জনসমাগম ও দলীয় চেতনায় পরিপূর্ণ ছিল।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ইউনিয়নভিত্তিক সংগঠনগুলোকে জাগ্রত করতে হবে।”
ভিপি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আজকের তরুণরাই আগামীর নেতৃত্ব, তাঁদের হাতেই দলের ভবিষ্যৎ।”
সম্মেলনে তরুণ প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সভাপতি পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মনির হোসেন মেম্বা ছাড়াও একাধিক তরুণ নেতা পদপ্রার্থী হিসেবে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, মোঃ মহসিন উদ্দিন গাজী, মোঃ বদিউল আলম বাবুল মাস্টার, রহমত উল্লাহ বেপারী, মোঃ জসিম ভূঁইয়া এবং মোঃ আব্দুর রশিদ।
সম্মেলন শেষে সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী বলেন, “এটি কেবল একটি সম্মেলন নয়, এটি ছিল আমাদের দায়িত্ববোধ ও ভবিষ্যতের নেতৃত্ব নির্মাণের প্রতিশ্রুতি।”
তরুণ নেতৃত্বকে সামনে রেখে মারুকা ইউনিয়ন বিএনপি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে, যা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে।
Leave a Reply