
নিজস্ব প্রতিবেদক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠআমো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, সাম্প্রতিক করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে আয়োজিত হলো এক বিশেষ সমাবেশ।
একরামপুর জেলেপাড়ার ঐতিহ্যবাহী রাধা কৃষ্ণ ও দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। আলোচনায় উঠে আসে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন এবং সদস্য আমিনুর ইসলাম মিঠু। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মহাদেব ভরমোন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা বলেন, রাষ্ট্র শুধু কাঠামো নয়—এটি মানুষে গঠিত এক সামাজিক চুক্তি, যেখানে প্রতিটি ধর্ম, বিশ্বাস ও সম্প্রদায়ের মানুষ সমানভাবে নিরাপত্তা ও মর্যাদার অধিকারী। তেমনি, স্বাস্থ্যঝুঁকির এই সময়ে প্রত্যেকের সচেতন থাকাও একটি নাগরিক দায়িত্ব।
Leave a Reply