1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে যুব উন্নয়ন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জে এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরামের নির্বাহী পরিচালক জনাব সাব্বির আলম তালুকদার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সংগঠক জনাব মোঃ মনিরুল ইসলাম রিপন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণ প্রজন্মের হাতেই। তাই সকলকে একযোগে এগিয়ে আসতে হবে জাতির উন্নয়নে।”

পূর্ণাঙ্গ কমিটির উল্লেখযোগ্য সদস্যরা।
মোঃ জিয়াউল ইসলাম সুমন – সাধারণ সম্পাদক,
মোহাম্মদ আরিফুল ইসলাম – সাধারণ সম্পাদক,
মোঃ আলাউদ্দিন মাস্টার – সাংগঠনিক সম্পাদক,মাহবুব হোসেন আনিস – স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
মোহাম্মদ ইদি আমিন এপোলো – সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রেসক্লাব

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য আকাশ মাস্টার, পাবেল সহ নারায়ণগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা,
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উন্নয়নমূলক ভাবনা, তরুণ নেতৃত্বের দৃঢ় প্রত্যয় এবং দেশের ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি আগামী দিনে যুব সমাজের দক্ষতা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।