1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সেনবাগে আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি হানিফ কক্সবাজার থেকে গ্রেফতার।

বিশেষ প্রতিবেদক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
র‍্যাব ও সেনবাগ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার, আদালতে প্রেরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বহুল আলোচিত আবুল কাশেম হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো.হানিফকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সেনবাগ থানার কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা আবুল কাশেম হত্যাকাণ্ডের মামলায় তাকে কক্সবাজার থেকে আটক করা হয়।

সেনবাগ থানার পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে হানিফকে গ্রেফতারের পর সেনবাগ থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান জানান,“আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ আগে আবুল কাশেমকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।