
চট্টগ্রাম থেকে: নিজস্ব পরিনিধি।
“প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়” — এই প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।
২৫ জুন(বুধবার)সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো.জিয়াউদ্দীন।তিনি বলেন,“প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখনই যদি আমরা সচেতন না হই,ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।
বক্তব্য,দেন ও উপস্থিত বিশিষ্টজন,পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন(স্বাগত বক্তব্য)
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার,
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম,হালদা গবেষক ও চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.মো.মনজুরুল কিবরীয়া।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড.মো.শাহাদাত হোসেন। তিনি জলজ পরিবেশ ও প্লাস্টিক দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুরস্কার বিতরণ,আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উৎসাহিত করতে এই উদ্যোগ প্রশংসিত হয়।
Leave a Reply