1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কাঁচপুরে জুট মিল শ্রমিকদের রাস্তায় বিক্ষোভ: সড়ক অবরোধে ৫ কিমি যানজট!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ, সোনারগাঁ | ২৪ জুন ২০২৫।
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা আজ সকালে বকেয়া বেতনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়, যা মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টার দিকে বেতন বকেয়া, শ্রমিক ছাঁটাই এবং সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে শ্রমিকরা মহাসড়কে আধা ঘণ্টারও বেশি সময় স্লোগান ও বিক্ষোভ মিছিল করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়—ছোট ছোট শিশু, অসুস্থ রোগীসহ শত শত মানুষ যানজটে আটকা পড়ে। এক যাত্রী ক্ষোভে বলেন, “গার্মেন্টসের ছুটি, আবার এই জুট মিলের অবরোধ—এই কাঁচপুর পার হই কেমনে?”

শ্রমিকদের হুঁশিয়ারি,বিক্ষুব্ধ শ্রমিকদের ভাষায়।

“আজকের মধ্যে বকেয়া না দিলে আবারও রাস্তায় নামব। নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও মিল বন্ধের হুমকি চলবে না।”

তাদের দাবি, মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, যা শ্রম আইন লঙ্ঘনের সামিল।

মালিকপক্ষ ও প্রশাসনের প্রতিক্রিয়া, মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন,

“শ্রমিকদের দাবি বিবেচনায় নেয়া হচ্ছে। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা হবে।”

এদিকে, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক খুলে দিয়েছে।

জুট শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী খাত হলেও বেতন বকেয়া, ছাঁটাই, নিরাপত্তাহীনতা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রায়শই উঠে আসছে। এই ঘটনাটি দেখিয়ে দিলো, শ্রমিক অসন্তোষ এখনো কীভাবে জাতীয় সড়ক অবরোধে রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।