1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সাংবাদিকদের সুরক্ষা ও সহমর্মিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৬৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:সাংবাদিক মনির হোসেইন, মৃধা।

সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি লক্ষ্য করে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা।

সোমবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ।

তিনি বলেন,“সাংবাদিক সমাজের অগ্রভাগের যোদ্ধা। কেউ বিপদে পড়লে সবাইকে পাশে দাঁড়াতে হবে। একতাবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের স্বাস্থ্য ও আইনি সহায়তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

নারায়ণগঞ্জের সাংবাদিকদের জন্য এটি ছিল একটি অনুপ্রেরণামূলক ও বন্ধন দৃঢ় করার মুহূর্ত।

সংগঠনের নেতৃবৃন্দ ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।