1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১।

ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৬০ বার পঠিত

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামে এই যৌথ অভিযানে এসব হেরোইন উদ্বার করা হয়।
যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সকালে সাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মধ্যে থাকা ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকাসহ সাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

এসময় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্বার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত চোরাকারবারি সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান, একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হেরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করতো।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।