1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-এ মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল।
ফতুল্লার পিলকুনিতে হৃদয়বিদারক ঘটনা,সিসিটিভিতে একাই ছাদে ওঠার দৃশ্য।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ স্থানীয় ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজি বাইক চালক জাহিদ মিয়ার বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,বাড়ির পাশেই মসজিদ হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত। ঘটনার দিনও সে একাই মসজিদে যায়।
মসজিদের খাদেম বনি আমিন জানান,সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে ছাদে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায়। ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন।
মসজিদটিতে নিচতলায় নামাজের ব্যবস্থা,দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদরাসা এবং ওপরের তলাগুলোতে হলরুম রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান,প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে এবং সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি নজরদারি এবং বহুতল ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।