1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেফতার, ইয়াবাসহ আটক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

প্রতিবেদক:নারায়ণগঞ্জ প্রতিনিধি।মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে ২০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।
পুলিশ জানায়,সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট থেকে এসিআই পানির কল পর্যন্ত বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ডাকাতির প্রস্তুতিকালে ২ জন, চুরির ঘটনায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় ও বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছে,যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।অভিযান চলাকালে মাদক,চুরি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়,যা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।