1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৫ বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন,প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
আইন-শৃঙ্খলা উন্নয়নে ব্যতিক্রমী নেতৃত্ব,মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স—জনআস্থার প্রতীকে পরিণত জেলা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলায় টানা পাঁচটি বড় জাতীয় ও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। তার দক্ষ নেতৃত্ব,সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় জেলায় নিরাপত্তা পরিস্থিতিতে এসেছে দৃশ্যমান উন্নতি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অপরাধ দমন,মাদক নির্মূল এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জেলার প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়ির কার্যক্রম সরাসরি তদারকি করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
বিশেষ করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য
পুলিশ সুপারের কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির ফলে জেলায় চুরি,ডাকাতি,মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। মাদককে সকল অপরাধের মূল হিসেবে চিহ্নিত করে তিনি মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন।
নারী ও শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব,নারী ও শিশু সংক্রান্ত বিষয়ে পুলিশপ্রশাসনকে আরও সংবেদনশীল করে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা নিরসন এবং নির্যাতিতদের আইনি সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।৫ বড় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন
পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ আয়োজন—
জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ২০২৬,পবিত্র ঈদুল ফিতর,লাঙ্গলবন্দ স্নান উৎসব,মহান স্বাধীনতা দিবস,পহেলা বৈশাখ।প্রতিটি আয়োজনেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি কন্ট্রোল রুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি।
ঈদুল ফিতর উপলক্ষে জেলার ২৫টি ঈদগাহ ও প্রায় ৪ হাজার মসজিদে সাড়ে ৮ হাজারের বেশি জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। একইসঙ্গে যানজট নিরসনে প্রায় ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করায় নগরবাসী নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পেরেছেন।
লাঙ্গলবন্দে লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে ২৪টি স্নানঘাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ,র‌্যাব,নৌ-পুলিশ,কোস্টগার্ডসহ প্রায় ১১০০ সদস্য দায়িত্ব পালন করেন। চিকিৎসা ও জরুরি সেবাও নিশ্চিত করা হয়।
একসঙ্গে এতগুলো বৃহৎ আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের দক্ষতা ও প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলাবাসীর মতে,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সীর দক্ষ নেতৃত্ব,পেশাদারিত্ব এবং কার্যকর তদারকির ফলে নারায়ণগঞ্জ আজ নিরাপদ ও স্থিতিশীল এক জেলায় পরিণত হয়েছে। তার এই ভূমিকার কারণে সর্বমহলে প্রশংসার জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।