1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় ৩ পলাতক আসামি কুয়াকাটায় গ্রেফতার,আদালতে প্রেরণ।

বিশেষ প্রতিনিধি:ক্রাইম টিভি। ২৪।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের জুট নামানোকে কেন্দ্র করে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় ৩ জন পলাতক আসামিকে কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গত ০৯ এপ্রিল ২০২৬ সকালে ফতুল্লা থানাধীন চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত “বেস্ট স্টাইল কম্পোজিট” নামক গার্মেন্টস প্রতিষ্ঠানের জুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র ইমরানসহ দুইজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় আহত রাকিবুল হাসান রাকিব (২৩)-এর পিতা মোঃ হোসেন খোকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল “গ্রান্ড সাফা” থেকে মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ খাইরুল আলম জসিম (৫৩)।মোঃ লিয়ন মাহমুদ আকাশ (২২)।মোঃ মনির হোসেন (৪৮)।
গ্রেফতারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ফতুল্লা থানা পুলিশ জানায়,ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।