1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার,১৪০ পুরিয়া হেরোইন,ইয়াবা ও চোলাই মদ উদ্ধার।।

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।

মাদকবিরোধী অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাফল্য,বিভিন্ন মামলার আরও ৬ আসামি আটক।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন— আব্দুল আজিজ ওরফে আজ্জা (৫০),মো.হাসান (২৫),সুমন পাটোয়ারী (২৩),মো.আব্দুল করিম (৪০), নির্জয় হাসান আজমী (২০),ফয়েজ মেম্বার (৫৮),মো. আল আমিন (৩২),মো.মাহবুব খান (৪০) ও মো. সোহেল রানা (২৮)।
এসময় ধৃত আসামিদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার অপরাধের সঙ্গে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে অভিযানে মোট ১৫ জন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
স্থানীয়রা বলছেন, সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।