1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য,সীমান্ত পাড়ি দেওয়ার আগে ধরা নূরা,দলীয় নেতার বহিষ্কার।

সাইফুল ইসলাম। নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে কিশোরী আমিনা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নূরাকে নাটকীয় অভিযানে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দেশত্যাগ করে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গাজীপুরর মাওনা ও ময়মনসিংহর গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ।
পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারক এক সংবাদ সম্মেলনে জানান, এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৪ জন সরাসরি ধর্ষণে জড়িত এবং ৩ জন সালিশি প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে আটক হয়েছেন। বাকি দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে কিশোরী আমিনাকে তার পরিবারের কাছ থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে মাধবদী থানা এলাকার কোতালিরচর দড়িকান্দি গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দাফন সম্পন্ন হয়।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রভাব পড়েছে। অভিযোগের ভিত্তিতে মহিষাশুড়া ইউনিয়নের এক সাবেক জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং আদালতে শুনানি নির্ধারিত রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে এবং দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।