1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে ইতিহাস: বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মামা-ভাগ্নে — পূর্ণমন্ত্রী টুকু,প্রতিমন্ত্রী ড.মুহিত।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি গঠিত নতুন মন্ত্রিসভায় সিরাজগঞ্জ জেলা থেকে একসঙ্গে স্থান পেয়েছেন মামা-ভাগ্নে—যা জেলার রাজনৈতিক ইতিহাসে নতুন নজির সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।
নতুন মন্ত্রিসভায় সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী হিসেবে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি তার চতুর্থবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড। এর আগে ২০০১ সালের জোট সরকারে তিনি বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়ে টুকুর আপন ভাগ্নে ড.এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ জুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের ধুম পড়ে। বিশেষ করে শাহজাদপুর ও সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,বিদ্যুৎ ও স্বাস্থ্য—দুটি গুরুত্বপূর্ণ খাতে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অবকাঠামো ও জনস্বাস্থ্য খাতে নতুন গতি আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।