1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ফলাফল,মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিতরা,বিকেলে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংস্থাটির জনসংযোগ শাখা জানিয়েছে,মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঘোষণা অনুযায়ী,নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরদিন রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়। দলীয় ভোটের হিসাবে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট।
নির্বাচন-পরবর্তী শপথ ও সরকার গঠন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শপথ সম্পন্ন হলে প্রশাসনিক কার্যক্রমও দ্রুত গতিতে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।