1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি মিলনায়তন,কাশিপুর, ফতুল্লা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব আসাদুজ্জামান সরকার,উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন,জেলা তথ্য অফিসার জনাব কামরুজ্জামান এবং নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক।
কমিউনিটি ডায়ালগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।

গণভোটের গুরুত্ব তুলে ধরলেন জেলা প্রশাসক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ “হ্যাঁ” অথবা “না” ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।
তিনি বলেন,
হ্যাঁ ভোট দিলে জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে মত দেওয়া হবে,আর না ভোট দিলে আগের অবস্থাতেই ফিরে যেতে হবে। আপনারা সমাজ ও পরিবারের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। গণভোটের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি সরকারকে সহযোগিতা করে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সকলের প্রতি আহ্বান জানান।
ভোটার সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম অব্যাহত থাকবে
আয়োজকরা জানান,গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে এ ধরনের ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।