1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী জাহিদের গুলিবর্ষণ,স্থানীয় যুবক পারভেজ গুরুতর আহত।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফতুল্লা থানার মাইসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর ১৫:৪০ ঘটিকায় বাজারের সামনে স্থানীয় যুবক মোঃ পারভেজ ও এলাকার কুখ্যাত মাদক ও ছিনতাই চক্রের সদস্য মোঃ জাহিদ এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চোখের সামনে ছিনতাইকৃত মোবাইল উদ্ধারের জেরে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। এর পরপরই জাহিদের ৪-৫ জন সহযোগী পারভেজকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় জাহিদ পারভেজকে লক্ষ্য করে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, তবে কেউ গুলিবিদ্ধ হননি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গুরুতর আহত পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে—এলাকা বর্তমানে শান্ত রয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।