1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে আন্ডার-ডোজ ও রিপ্যাকিং অভিযোগ—শনিবার সংবাদ সম্মেলন।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে ওষুধে ডোজ জালিয়াতি, আন্ডার-ডোজিং এবং অবৈধ রিপ্যাকিংয়ের গুরুতর অভিযোগ তুলেছে দেশের শীর্ষ অর্গানিক পোল্ট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম।

এ অভিযোগ ঘিরে আগামী ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খামারের মালিকের দাবি, তারা চার বছর ধরে সুইজারল্যান্ডের লাইফ সার্কেল নিউট্রিশননির্মিত হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করছেন। স্কয়ার ফার্মা বাংলাদেশে পণ্যটি আমদানি ও বাজারজাত করলেও, অভিযোগকারী প্রতিষ্ঠান জানায়—স্কয়ার ফার্মা পণ্যটির মূল ডোজ কমিয়ে এবং রি-প্যাকিং করে বাজারে ছেড়েছে। এতে খামারটির উৎপাদন ক্ষতি,ব্যয় বৃদ্ধি ও বাণিজ্যিক ক্ষতিগ্রস্ততা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগের চূড়ান্ত প্রমাণ, ক্ষতির বিশ্লেষণ এবং সরকারের কাছে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উপস্থাপন করা হবে।

সাংবাদিক ও মিডিয়া কর্মীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।