1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রূপগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

পড়শি। নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক। পড়শি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচদফা দাবিতে ৩০০–৩৫০ নেতাকর্মীর অংশগ্রহণ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) দুপুর ১৪.২০টা থেকে ১৫.০০টা পর্যন্ত ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় ৩০০–৩৫০ নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আকরাম হোসেন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম,উপজেলা উত্তর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমুখ।

বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবি তুলে ধরেন। শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয় বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।