1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

রূপগঞ্জে কাজী মনিরের হুঁশিয়ারি: গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে বিএনপি নেতা কাজী মনিরের ঘোষণা,গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক।

স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই অব্যাহত থাকবে — কাজী মনিরুজ্জামান মনির

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন,
আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধেও লড়েছি। শহীদ জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। আমার বাড়ি ঘেরাও করা হয়েছিল, স্ত্রীর মিছিলে হামলা চালানো হয়েছিল। বাংলাদেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।

কর্মীসভায় বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত হয়ে বলেন,মনোনয়ন শুধু আমার নয়,এটি রূপগঞ্জের প্রতিটি মানুষের। কাজী মনির কাকা অভিজ্ঞ নেতা — তার হাত ধরেই আমরা মাঠে নামবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাড.মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্দিন বাচ্চু,তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ,নেতা মনোয়ার হোসেন শাওনসহ দলের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।