1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

প্রশাসনের গোপন সখ্যতার অভিযোগে ফুঁসে উঠলো মাদকবিরোধীরা,নারায়ণগঞ্জে মানববন্ধনে বক্তাদের ক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪২১ বার পঠিত

নারায়ণগঞ্জে প্রশাসনের কিছু সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোপন সখ্যতার অভিযোগ তুলেছেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির নেতারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,আমরা মাদক ব্যবসায়ীদের নাম,ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিভিন্ন দফতরে স্বারকলিপি দিয়েছি। কিন্তু পরে সেই তথ্য মাদক ব্যবসায়ীরা জেনে যায়। তাহলে জনগণ বুঝবে কি,প্রশাসনের ভেতরে কোনো গোপন সখ্যতা আছে?

মানববন্ধনে সংগঠনের ফতুল্লা থানা কমিটির সভাপতি মাসুম আহমেদ রাজ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু সহ নেতারা অভিযোগ করেন,তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হামলার প্রস্তুতি নিচ্ছে মাদক চক্র। তারা ৪৮ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসায়ী ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন,দেশে মাদক দমনে পুলিশের যেমন দায়িত্ব আছে,তেমনি আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। কিন্তু তথ্য দেয়ার পর আমাদেরই জীবন ঝুঁকিতে পড়ে। প্রশাসন চাইলে টেকনোলজির মাধ্যমে মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করতে পারে, কিন্তু তারা বরং তথ্যদাতাদের পরিচয় ফাঁস করে দিচ্ছেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে কর্মসূচি শেষ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার,পিপিএম এবং তারিক আল-মেহেদী উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দেয়ার আহ্বান জানান,তবে তালিকা ফাঁস বা হুমকিদাতাদের বিষয়ে কোনো গ্রেফতারের তথ্য দিতে পারেননি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সেলিম নিজামী, সাধারণ সম্পাদক বিমল সরকার,যুগ্ম সম্পাদক এম সাঈদ, ফতুল্লা থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম আপেল,সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।