
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বহু বছরের অবহেলিত অলিপুরা–কেওডালা সড়ক অবশেষে সংস্কার পেল এক তরুণ রাজনৈতিক নেতার উদ্যোগে।সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার করে নজির স্থাপন করেছেন।
জনগণ যখন সরকারি বরাদ্দের অপেক্ষায় ছিলেন,তখন শাহজালালের এ উদ্যোগ এলাকায় সৃষ্টি করেছে আলোচনা ও প্রশংসা।

এই সড়কটি বারদি আশ্রম,শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল ও হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। বর্ষায় কাদামাটি ও গর্তে মানুষ পড়ত মারাত্মক দুর্ভোগে।
সংস্কার উদ্বোধনকালে শাহজালাল বলেন,সরকার যদি জনগণের দুঃখ না বোঝে,আমরা তরুণ নেতারাই মানুষের পাশে দাঁড়াব।দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই কাজ করছি।

স্থানীয়দের মতে, একজন রাজনৈতিক নেতার এ উদ্যোগ শুধু রাস্তা নয়,মানুষের মনে আস্থা ও আশার পথ তৈরি করেছে।
Leave a Reply