1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

এনবিআরের কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সম্পদের পাহাড়।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার কবির উদ্দিন মোল্লা প্রায় তিন দশকের চাকরিজীবনে কোটি কোটি টাকার অঢেল সম্পদের মালিক হয়েছেন। অথচ সরকারি চাকরি থেকে পাওয়া বেতন মিলিয়ে তার সর্বোচ্চ আয় দুই কোটি টাকার মতো।

তথ্য অনুযায়ী,কবির উদ্দিনের নামে রাজধানীতে তিনটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ কাঠার প্লট,কুমিল্লায় জমি ও বিভিন্ন এলাকায় দামী গাড়ি রয়েছে।এছাড়া তার ছেলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন,যেখানে তিনি প্রায় ৩০ কোটি টাকা পাচার করে সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

২০০৭ সালে উপ-কর কমিশনার থাকা অবস্থায় কবির উদ্দিন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছিলেন। তবে অভিযোগ আছে, পরে তিনি মামলাটি ঘুষ ও প্লট বিনিময়ে মীমাংসা করেন এবং কোম্পানিকে ভবিষ্যতে আর মামলায় না জড়ানোর শর্তে কোটি টাকার সুবিধা নেন।

তার পরিবার প্রতি বছর আমেরিকা,লন্ডন, জাপান,অস্ট্রেলিয়া,ইউরোপসহ বিভিন্ন দেশে কোটি টাকার বিলাসবহুল ভ্রমণ করে থাকেন।

দায়িত্বশীল সূত্রের দাবি,কবির উদ্দিন মোল্লার অবৈধ সম্পদের বিস্তারিত অনুসন্ধান করলে দুর্নীতির বড় চিত্র উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।