1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়,কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ের পর কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আতাউর রহমান শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘নিরুঙ্কুশ ও অভূতপূর্’ বিজয় অর্জনের পর কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোশাররফ হোসেন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।

প্রধান অতিথি আতাউর রহমান বলেন,ডাকসুর মত ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা,আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।তিনি আরও বলেন,শিক্ষা বলতে বোঝায় কুরআন,সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা।

অনুষ্ঠান শেষে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।