1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

৬ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার,সেনা অভিযানে আটক ২ মূল হোতা মালেক পলাতক।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

খাগড়াছড়িতে আলোচিত অপহরণকাণ্ডে মাত্র ৬ ঘণ্টার মধ্যে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে খাগড়াছি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র আল রাফি (১১) অপহৃত হয়।সেনাবাহিনীর দ্রুত অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই অপহরণকারী—বাদশা মিয়া ও কামরুল হাসান—আটক হলেও মূল পরিকল্পনাকারী আব্দুল মালেক মিয়া ওরফে মালু এখনো পলাতক রয়েছে।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের নেতৃত্বে ও পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের পরিচালনায় অভিযানে এ সাফল্য আসে। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, মালেক মিয়া অপহরণ চক্রের মূল হোতা এবং তাকে গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন,এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযানে গতি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।