
বিশেষ প্রতিনিধি:
আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা রেজাউল করিম নিহত, সড়ক অবরোধে আটকা পড়েছে শত শত যানবাহন।
বরগুনার আমতলীতে ৫ আগস্ট,মঙ্গলবার,সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন গুলশাখালী ইউনিয়ন শাখার সম্পাদক মো.রেজাউল করিম (৩৮) নিহত হয়েছেন। তিনি গতকাল জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচী পালন শেষে আমতলী শহর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন,তখন পেছন থেকে ছন্দা পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে রেজাউল করিমের মৃত্যু ঘটে।
ঘটনার পর ইসলামী আন্দোলনের শত শত নেতা-কর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।তারা বাস চালক এবং হেলপারকে আটক করার দাবি জানান। সড়ক অবরোধের কারণে কুয়াকাটা থেকে ঢাকা গামী,বরিশাল থেকে পটুয়াখালী গামী এবং ঢাকা থেকে কুয়াকাটা গামী শত শত বাস আটকা পড়ে,যার ফলে প্রায় ২-৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
এবিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান যে,বাসটি আটক করা হয়েছে,তবে চালক এবং হেলপার এখনও পলাতক।ইসলামি আন্দোলনের নেতারা জানিয়েছেন,চালক ও হেলপার আটক না করা পর্যন্ত তারা রেজাউল করিমের লাশ সড়ক থেকে সরাবেন না এবং অবরোধও প্রত্যাহার করবেন না।
Leave a Reply