1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডঃ আরিফুল হাসান গ্রেফতার।

মোঃ রাজু। বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

বরগুনা প্রতিনিধি | ৩০ জুলাই ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল হাসান।

জানা যায়, গত ১৩ জুলাই ২০২৫ সালে ডিএমপি ভাটারা থানায় দায়েরকৃত মামলা নং ২৪–এ আরিফের নাম রয়েছে। এরপরেই ঢাকার ভাটারা থানা থেকে তাকে গ্রেফতারের জন্য আমতলী থানায় চিঠি পাঠানো হয়।

গ্রেফতারের পর অ্যাডঃ আরিফকে আদালতের মাধ্যমে ঢাকায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় পুলিশ।

আমতলী যুবলীগ সভাপতি গ্রেফতার,সন্ত্রাসবিরোধী মামলা, ভাটারা থানা,বরগুনা খবর,ঢাকা মামলা২০২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।