1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে ডিআইজির শ্রদ্ধা নিবেদন।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় তিনি স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম,পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া ময়মনসিংহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও জুলাই শহিদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস,তাৎপর্য ও শহিদদের অবদান তুলে ধরে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost