1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বাড়ানোর গণশুনানি অনুষ্ঠিত,পুরো ফতুল্লা অন্তর্ভুক্তির দাবি।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ নিয়ে জনমত যাচাইয়ের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো.রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা ইয়াসমিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
গণশুনানিতে বক্তারা ফতুল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, খানপুরের কিছু অংশ,এনায়েতনগর ইউনিয়নের অধিকাংশ এলাকা,কাশিপুর ইউনিয়নের কিছু অংশ এবং গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পুরো ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার আহ্বানও জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,দ্রুত নগরায়ণের কারণে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সীমানা সম্প্রসারণ সময়ের দাবি। গণশুনানিতে প্রাপ্ত মতামত সরকারের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে এবং পরিকল্পিত নগর উন্নয়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,সীমানা সম্প্রসারণ হলে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost