1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে সাদিয়া হত্যা রহস্য উদ্ঘাটন,পরকীয়া প্রেমিক আরিয়ান গ্রেপ্তার-আদালতে হত্যার দায় স্বীকার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পিবিআই। পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক আরিয়ান গ্রেপ্তার হয়ে আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করেছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তার (২৩) হত্যা মামলার ১০ দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। তথ্যপ্রযুক্তি,সিসিটিভি ফুটেজ,গোয়েন্দা তথ্য এবং নিহতের ছয় বছর বয়সী কন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক আরিয়ানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুলাই)দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পরিদর্শক (প্রশাসন) মিন্টু কুমার জানান,গ্রেপ্তারের পর আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্যাপ,নিহতের মোবাইল ফোন এবং বিক্রি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
তদন্তে জানা যায়,বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে গত ১২ জুলাই রাতে সাদিয়াকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন রাজ্জাক। পরে মরদেহ ঘরে রেখে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।
পিবিআই জানায়,মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost