
প্রতিনিধি,সিলেট:মোঃ আব্দুর।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নারীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৪ জুলাই রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের একটি বসতঘরে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বিশ্বনাথ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে (৪৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্য তিন আসামি পলাতক রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা থেকে ছাতকে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। অভিযোগ রয়েছে, চালক তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে সহযোগীদের সঙ্গে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply