
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর.বিলকিস জাতীয় পর্যায়ে দেশ সেরা প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করে সোনারগাঁসহ সমগ্র নারায়ণগঞ্জের জন্য গৌরব বয়ে এনেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পদক প্রদান অনুষ্ঠানটি সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,ইউএনও আসিফ আল জিন্নাত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে,প্রধান শিক্ষক বি.আর.বিলকিস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে।
তার এই জাতীয় স্বীকৃতিতে সোনারগাঁজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে তার সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
All rights reserved © 2019
Leave a Reply