
নিজস্ব পপ্রতিবেদক:
ফতুল্লার সড়ক মেরামত শুরু,জেলা প্রশাসক মো.রায়হান কবিরের উদ্যোগে কমছে জনদুর্ভোগ।
নারায়ণগঞ্জের ফতুল্লার চাষাড়া-সাইনবোর্ড লিংক রোড থেকে ইসদাইর সড়কের মেরামত কাজ শুরু হয়েছে জেলা প্রশাসক মো.রায়হান কবিরের নির্দেশে। এতে স্বস্তি ফিরেছে হাজারো মানুষের মাঝে।
নারায়ণগঞ্জের ফতুল্লার চাষাড়া-টু-সাইনবোর্ড লিংক রোড থেকে চানমারি আর্মি মার্কেট হয়ে বৃহত্তর ইসদাইর এলাকায় প্রবেশের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কের সংস্কার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
জানা গেছে,কয়েক মাস ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙা ড্রেনের স্ল্যাবের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারী,রিকশাচালক ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক মো.রায়হান কবির সরেজমিনে সড়কটির দুরবস্থা দেখে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশে প্রথম ধাপে সড়কের একাংশ মেরামত করা হয় এবং বর্তমানে বাকি অংশের কাজ দ্রুতগতিতে চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,রড,সিমেন্ট,ইটের সুরকি ও বালু ব্যবহার করে টেকসইভাবে সড়কটি নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
All rights reserved © 2019
Leave a Reply