1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসে বিদায় সংবর্ধনা, উপপরিচালক পদে পদোন্নতি পেলেন কামরুজ্জামান।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) জেলা তথ্য অফিসে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
বক্তারা বলেন,নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি সরকারি উন্নয়ন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিক সেবাসংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াই তথ্য বিভাগের মূল দায়িত্ব। নতুন কর্মস্থলেও সেই লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost