
প্রতিবেদক:মোঃ হ্যাপী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মো.মনির হোসেন,এএসআই এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স ৩০ জুন দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এনায়েতনগরের মিজি মেনশন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি ইটের প্রাচীরবেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply