
নিজস্ব প্রতিনিধি:মোঃ হ্যাপি।
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের অভিভাবকদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
রবিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,ভিটামিন ‘এ’ শিশুর সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি সংরক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো জরুরি।
তিনি আরও বলেন, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে যাতে নারায়ণগঞ্জের কোনো শিশু এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। “আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, আপনার শিশুর স্বাস্থ্য আমাদের অঙ্গীকার”—এ স্লোগান তুলে ধরে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ বছর নারায়ণগঞ্জে প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
All rights reserved © 2019
Leave a Reply