
ক্যাডেট এএসআই নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত, দালালদের বিষয়ে সতর্ক করলেন এসপি মিজানুর রহমান মুন্সী।ক্যাডেট এএসআই নিয়োগ ২০২৬,স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস এসপি মিজানুর রহমান মুন্সীর
নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর মাঠপর্যায়ের কার্যক্রম শেষ হয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেছেন, নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত।বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী মাঠপর্যায়ের বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জোর দিয়ে বলেছেন, এই নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত।
‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৪ জুন শুরু হওয়া এ কার্যক্রম ২৬ জুন দুপুরে শেষ হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি নিশাত অ্যাঞ্জেলার উপস্থিতিতে প্রার্থীদের শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
তিন দিনের বাছাই শেষে ১৪৭ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ কার্যক্রম পরিদর্শনকালে পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সী বলেন,যোগ্যতা ও মেধাই হবে নিয়োগের একমাত্র মানদণ্ড। এখানে কোনো সুপারিশ,তদবির কিংবা অর্থ লেনদেনের সুযোগ নেই।
তিনি প্রার্থী ও তাদের অভিভাবকদের দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করে বলেন,কেউ চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পুরো নিয়োগ কার্যক্রম সিসিটিভি এবং গোয়েন্দা নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।
পুলিশ সুপার আরও বলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ একটি আধুনিক,পেশাদার,জনবান্ধব এবং মেধাভিত্তিক পুলিশ বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই দেশপ্রেম, সততা ও যোগ্যতার ভিত্তিতে দক্ষ তরুণ-তরুণীদের ক্যাডেট এএসআই হিসেবে নির্বাচন করা হবে।
নিয়োগ কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
All rights reserved © 2019
Leave a Reply