1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ হোসেন হ্যাপীv
তিন মাসব্যাপী কর্মসূচিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ
নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসচেতনতার মধ্য দিয়ে শুরু হয়েছেদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) জেলার সব উপজেলায় একযোগে এ বিশেষ কর্মসূচি শুরু হয়।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী তিন মাসব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অফিস-আদালত ও জনসমাগমপূর্ণ এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, আশপাশের খোলা জায়গা ও পানি জমে থাকতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost