প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,১০ জুলাই ২০২৬ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সমতা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।