স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা-১৫ নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাত সংস্কার,গ্যাস,বিদ্যুৎ ও সুপেয় পানির সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের পাশাপাশি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ,ঢাকা উত্তর সিটি করপোরেশন,ঢাকা ওয়াসা, ডেসকো,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,তিতাস গ্যাস, পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।