নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাদিয়া আক্তার এবং সিদ্ধিরগঞ্জ সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর,নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ চারটি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।